শিরোনাম

গহরপুর বড়জমাত শাহী ঈদগাহে ঈদুল আজহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত

: এস এম হেলাল
প্রকাশ: ২০২৫-০৬-০৭

 

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গহরপুর বড়জমাত শাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত আজ সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। আবহাওয়া অনুকূল থাকায় জামাতে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে।

জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী (দা.বা.)। তিনি ঈদের খুতবায় কুরবানির প্রকৃত শিক্ষা ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরেন।
এবার বৃষ্টি না থাকলেও প্রচণ্ড গরম ও রোদ উপেক্ষা করে মুসল্লিদের অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়।

error: Content is protected !!