সিলেট নগরীতে বাবার সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০২
ছবি:-সংগৃহীত

সিলেট নগরীতে বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোরী। শনিবার (২ আগস্ট) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোরীর নাম রেশমা বেগম (১৪)। সে সিলেট শহরের কানিশাইল এলাকার প্রত্যাশা-৬৬, আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়াছির মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রেশমা। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মেয়েটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ছিল এবং ৩য় শ্রেণিতে পড়তো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বাবার সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে সে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

error: Content is protected !!