ছবি: সংগৃহীত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত রয়েছেন ১,১১৯ জন এবং অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৫০৩ জন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমে এ তথ্য জানান।
অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—৩টি দেশীয় পাইপগান, ১টি বিদেশি রিভলভার, ২টি ওয়াইন শুটারগান, ১৯ রাউন্ড কার্তুজ, ৬টি গুলির খোসা, ১টি বার্মিজ স্টিল চাকু, ১টি স্প্রিং চাকু ও ৬টি ককটেল।
