শিরোনাম

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ কোটির চোরাইপণ্য জব্দ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৪

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৩ ও ২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা বিওপি’র সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ১২ লাখ টাকা।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও মাদক রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

error: Content is protected !!