ছবি: সংগৃহীত
সিলেট থেকে হেলিকপ্টারে চড়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিয়ে করতে গিয়ে চমক সৃষ্টি করেছেন এক প্রবাসী বর। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে আশপাশের এলাকায় উৎসুক মানুষের ঢল নামে। অনেকেই মুহূর্তটি মোবাইল ক্যামেরায় ধারণ করেন।
বর ইউসুফ আলী (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের বাসিন্দা ও কাতার প্রবাসী ব্যবসায়ী। কনে আবদিয়া আক্তার (২২) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হামিন্দপুর গ্রামের নুরে আলমের মেয়ে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে বর হেলিকপ্টারে করে স্থানীয় একটি রাইস মিলের চাতালে অবতরণ করেন। পরে সেখান থেকে কনের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিকেলে নববধূকে নিয়ে একইভাবে হেলিকপ্টারে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
জানা যায়, ছোটবেলা থেকেই ইউসুফ আলীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে বিয়েতে যাওয়া—অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।
কনের বাবা নুরে আলম নবদম্পতির জন্য সবার দোয়া কামনা করেছেন।
