দৈনন্দিন অভ্যাসেই নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার

: বালাগঞ্জের আওয়াজ ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৭
ছবি: সংগৃহীত

 

 

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম হলো লিভার। একে বলা হয় ‘নীরব যোদ্ধা’। এটি কোনো শব্দ না করেই ২৪ ঘণ্টা কাজ করে যায়—রক্ত পরিষ্কার থেকে শুরু করে হজম, বিপাকসহ নানা গুরুত্বপূর্ণ কাজে।

তবে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের মতে, আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ অভ্যাসই ধীরে ধীরে লিভারের ক্ষতির কারণ হয়ে উঠছে।

🔹 ড্রাই-ক্লিন কাপড়: এসব কাপড় পরিষ্কারে ব্যবহৃত পারক্লোরোইথিলিন নামক রাসায়নিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

🔹 কীটনাশকযুক্ত খাবার: ফলমূল ও সবজিতে ব্যবহৃত কীটনাশক ঠিকভাবে পরিষ্কার না করে খেলে তা শরীরে গিয়ে লিভারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

🔹 সৌন্দর্যপণ্য: বিভিন্ন ক্রিম, ফাউন্ডেশন, হেয়ার ডাই ও পারফিউমে থাকা রাসায়নিক ত্বক দিয়ে শরীরে প্রবেশ করে লিভারের ক্ষতি করে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব অভ্যাসের বিষয়ে সচেতনতা জরুরি। কারণ লিভার আক্রান্ত হলে তা সহজে বোঝা যায় না, কিন্তু একবার ক্ষতিগ্রস্ত হলে জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

 

error: Content is protected !!