শিরোনাম

জাতীয় দলে খেলার স্বপ্নে দেশে ফিরলেন লন্ডনের ফুটবলার তানভীর আহমেদ

: এস এম হেলাল
প্রকাশ: ২০২৫-০৬-১৬

ইংল্যান্ডের পিপি রেঞ্জার্স ক্লাবের ফুটবলার তানভীর আহমেদ সিলেটে! বাংলাদেশ জাতীয় দলে খেলার লক্ষ্যে ট্রায়ালে ডাক

হামজা চৌধুরীর পথ ধরে এবার লন্ডন থেকে সিলেটে পা রাখলেন ইংল্যান্ডের পিপি রেঞ্জার্স ক্লাবের উদীয়মান ফুটবলার ও বিয়ানীবাজারের গর্ব, তানভীর আহমেদ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি ১৬ জুন দেশে ফিরেছেন এবং ইতোমধ্যেই ট্রায়ালের জন্য ডাক পেয়েছেন এই প্রতিভাবান তরুণ।

তানভীর আহমেদ লন্ডনের পিপি রেঞ্জার্স ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল অঙ্গনে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তার অসাধারণ গতি, বল কন্ট্রোল ও পজিশনিং দক্ষতা কোচদের নজর কেড়েছে। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহ থেকেই তিনি এবার দেশে ফিরে এসেছেন।

দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেন এই তরুণ প্রবাসী ফুটবলার। তার এই পদক্ষেপ শুধু বিয়ানীবাজার নয়, গোটা সিলেট তথা দেশের ফুটবলপ্রেমীদের জন্যই গর্বের এক মুহূর্ত।

সবার প্রার্থনা ও শুভকামনায় যেন তানভীর আহমেদ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন—এটাই এখন সবার প্রত্যাশা।

error: Content is protected !!