শিরোনাম

লাইমহাউসে জনতার আস্থার নাম মাছউদুল করিম : দোয়া ও সমর্থন কামনা

: এসএম হেলাল
প্রকাশ: ২০২৬-০৪-২৯

যুক্তরাজ্যের লাইমহাউস ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রবাসী বাংলাদেশি মুখ, জনবান্ধব ব্যক্তিত্ব
মাছউদুল করিম। মেয়র লুৎফুর রহমান এবং অ্যাসপায়ার পার্টি মনোনীত এ প্রার্থী আগামী ৭ মে ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দীর্ঘদিনের সৎ, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে স্থানীয় ভোটারদের কাছে তিনি একজন আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
জানাগেছে, পেশাগত জীবনে মাছউদুল করিম একজন MOT ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী।
কর্মব্যস্ত জীবনের মাঝেও সমাজসেবা, মানবিক সহায়তা এবং কমিউনিটি উন্নয়নে নিরলস কাজ করে তিনি স্থানীয় জনগণের ভালোবাসা অর্জন করেছেন। একজন নিবেদিতপ্রাণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
মাছউদুল করিমের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন এর খাগদিওর (খাইশাপাড়া) গ্রামে। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে নানা সামাজিক ও মানবিক উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছেন। এতে নিজ এলাকাতেও তিনি প্রশংসিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
তিনি বলেন, জনগণের সেবা করাই আমার অঙ্গীকার। আমি সবসময় মানুষের পাশে থেকেছি, আগামীতেও থাকতে চাই। লাইমহাউস ওয়ার্ডের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, হাউজিং সমস্যা নিরসন, NHS সেবা বৃদ্ধি , নিরাপত্তা ও জনকল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও সম্মানিত ভোটারদের আন্তরিক সমর্থন কামনা করছি।

এদিকে নির্বাচনকে ঘিরে টাওয়ার হ্যামলেটে এখন প্রাণচাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, জনসেবামুখী ও অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে মাছউদুল করিম হতে পারেন তাদের প্রত্যাশার যোগ্য প্রতিনিধি।

 

 

 

error: Content is protected !!