বুরবোন স্ট্রিটে হামলা
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে নববর্ষ উদযাপন চলাকালে ভয়াবহ হামলা চালান শামসুদ-দীন জব্বার (৪২)। স্থানীয় সময় বুধবার রাত ৩:১৫ মিনিটে, তিনি একটি পিকআপ ট্রাক জনতার ওপর তুলে দেন এবং পরে গুলি চালান। হামলায় অন্তত ১৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হন।
পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জব্বার।
তদন্তকারীরা জানিয়েছেন, হামলার আগে জব্বার একাধিক ভিডিও রেকর্ড করেন। এতে তিনি নিজের পরিবারকে হত্যার পরিকল্পনা, আইএসে যোগদানের কথা এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার বিস্তারিত তদন্ত করছে।
