শিরোনাম

ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ৮ লাখ টাকার আইপিএল জার্সি চুরি, নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-২৯
ছবি; সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অফিস থেকে ২৬১টি আইপিএল জার্সি চুরির অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জার্সিগুলোর বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা (ভারতীয় মুদ্রায় ৬.৫২ লাখ রুপি)।

অভিযুক্ত ফারুক আসলাম খান সিসিটিভি ফুটেজে ধরা পড়েন। ফুটেজে দেখা যায়, গত ১৩ জুন তিনি একটি বড় কার্টন নিয়ে স্টোররুম থেকে বের হচ্ছেন। পরে ১৭ জুলাই মেরিন ড্রাইভ থানায় বিসিসিআই অভিযোগ দায়ের করে।

পুলিশ জানায়, ফারুক হরিয়ানার এক অনলাইন বিক্রেতার মাধ্যমে জার্সিগুলো বিক্রি করেন। তিনি দাবি করেছেন, সংস্কারকাজ চলায় এগুলো স্টক ক্লিয়ারেন্স সেলের অংশ বলে বিক্রেতাকে ভুল তথ্য দেন। প্রাপ্ত অর্থ তিনি অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন।

এখন পর্যন্ত মাত্র ৫০টি জার্সি উদ্ধার সম্ভব হয়েছে। বাকিগুলো কোথায় আছে তা জানার চেষ্টা চলছে।

ফারুকের বিরুদ্ধে চুরি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। জামিনে মুক্ত থাকলেও তদন্ত চলছে। বিসিসিআই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে নিরাপত্তা জোরদার করার বিষয়ে ভাবছে বলে জানা গেছে।

error: Content is protected !!