শিরোনাম

দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ ২০০১ ব্যাচের আনন্দ ভ্রমন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম প্রস্তাবনা

: এস এস হেলাল
প্রকাশ: ২০২৫-০৬-০৯

সময় কখনো শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা তারিখ নয়—এটি হয়ে ওঠে জীবনের অনন্য কিছু মুহূর্ত। এমনই এক স্মরণীয় দিন ছিল ৯জুন, ২০২৫ সালের আজকের আনন্দভ্রমণ।
যেখানে ২০০১ সালের ব্যাচের ৩২ জন সহপাঠী মিলিত হন রাঙাউটি রিসোর্টে, স্মৃতি আর ভালোবাসার এক বন্ধনে।

সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হয়। মিফতাহুল হুদা রাসেলের কুরআন তেলাওয়াতে শুরুটা হয় এক আধ্যাত্মিক প্রশান্তির মাধ্যমে। এরপর একে একে ভেসে আসে ফেলে আসা দিনের গল্প, প্রিয় শিক্ষকদের স্মৃতি, ক্লাসরুমের হাসি-ঠাট্টা, মাঠের ছুটোছুটি। গান, কবিতা আর আড্ডায় মুখর হয়ে ওঠে মুহূর্তগুলো।

বিশেষ করে নজর কাড়ে প্রবাসী বন্ধুদের উপস্থিতি—যুক্তরাজ্য থেকে নজরুল ইসলাম ও সাইফউদ্দিন, স্পেন থেকে জাহেদ আহমদ, আর দুবাই থেকে বেলাল আহমদ রানু মিয়া। তাঁদের অংশগ্রহণ বন্ধুত্বকে আরও দৃঢ় করে তোলে।

এই মিলনমেলায় প্রবাসী বন্ধুদের নিকট থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে—২০০১ ব্যাচের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মিশকাতুল ইসলাম চৌধুরীকে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে সমর্থনের প্রস্তাব দেওয়া হয়।

রাঙাউটি রিসোর্টে পৌঁছে দুপুরের খাবার ও প্রাণখোলা আড্ডায় আরও ঘনিষ্ঠ হয় বন্ধুত্বের বাঁধন। বিকেল ৪টায় ফিরতি যাত্রায় মুখে হাসি, মনে স্মৃতি আর ভবিষ্যতের আশায় ভরপুর হয়ে ফিরে আসে সবাই। সন্ধ্যায় মোরার বাজারে আনুষ্ঠানিক আনন্দ ভ্রমনের সমাপ্তি হলেও এ ভ্রমণ যেন রেখে যায় এক নতুন পথচলার অঙ্গীকার।

error: Content is protected !!