শিরোনাম

সুনামগঞ্জের এরনবিল হাওরে বাঁধ ভেঙে পানি, ডুবছে ফসলের জমি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২৮
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইকরাছই (এরনবিল) হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। সীমান্তবর্তী মনাই নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় হামিদপুর গ্রামের পাশের একটি গ্রামীণ সড়ক ভেঙে গিয়ে হাওরে পানি প্রবেশ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কৃষি বিভাগের তথ্যমতে, হাওরটিতে মোট ১১৪ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ হেক্টরের ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে হাওরের বাকি ফসল রক্ষায় পানি ঠেকাতে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, ভেঙে যাওয়া অংশটি পানি উন্নয়ন বোর্ডের কোনো বাঁধ নয়, বরং হামিদপুর গ্রামের একটি সড়ক। নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সড়কটি ভেঙে গেছে। তিনি বলেন, ইকরাছই হাওরের বেশিরভাগ জমির ফসল ইতোমধ্যে কাটা হয়েছে, তবে এখনো ৫ থেকে ১০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

 

error: Content is protected !!