শিরোনাম

১৭ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০৪-১২
ছবি: সংগৃহীত

আগামী ১৭ এপ্রিল রাত থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানিয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীরা আল্লাহর মেহমান—তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রাখা, সৌদি আরবে অবস্থানকালীন ব্যবস্থাপনা এবং সার্বিক হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার দিকেও গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের হজের জন্য বাংলাদেশ থেকে মোট ৭৬ হাজার ৫৮০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন হজে যাবেন।

error: Content is protected !!