সিলেট-ঢাকা রুটে আসছে বিশেষ ট্রেন, ঘোষণা দিলেন মন্ত্রী

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-১১
ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা রুটে যাত্রীদের জন্য সুখবর দিয়েছে সরকার। দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই রুটে সরাসরি একটি বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন-এ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের প্রশ্নের জবাবে মন্ত্রী এই আশ্বাস দেন।
দীর্ঘদিন ধরে সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজ ধীরগতিতে চলায় এই পথে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রেলপথেও দেখা দিচ্ছে নানা সমস্যা। ট্রেনের শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনার কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত।
এ পরিস্থিতি থেকে যাত্রীদের স্বস্তি দিতে সরকার নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যেই নতুন লোকোমোটিভ ও কোচ চালু করা সম্ভব হবে। এরপরই ঢাকা-সিলেট রুটে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, সিলেট অঞ্চলের যাত্রীসেবার মান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে রেলসেবায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে।

error: Content is protected !!