ছবি:-সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, আর মৃত ও কর্তন ভোটার হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
এর ফলে দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জানাতে সময় থাকছে ২১ আগস্ট পর্যন্ত, যা নিষ্পত্তি করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এ বছর ইসি মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করবে—২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।
