শিরোনাম

সিরিজ জয়ে বাংলাদেশের সামনে র‌্যাঙ্কিং উন্নতির হাতছানি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৩

মাত্র কিছুদিন আগেই পাকিস্তানের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে বদলা নিয়েছে লিটন দাসের দল। মিরপুরে প্রথম দুই টি–টোয়েন্টিতে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

তবে এখনো শেষ হয়নি লড়াই। তৃতীয় ম্যাচ জিতলে এক ঐতিহাসিক অর্জনের পথে বাংলাদেশ—সিরিজে হোয়াইটওয়াশের পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ রয়েছে।

বর্তমানে টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে (২২০ রেটিং পয়েন্ট), আর ৯ নম্বরে থাকা আফগানিস্তানের পয়েন্ট ২২৩। শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশও পৌঁছে যাবে ২২৩ পয়েন্টে এবং ভগ্নাংশের ব্যবধানে আফগানিস্তানকে টপকে উঠে আসবে ৯ নম্বরে।

অন্যদিকে, পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয়, তবুও তারা ৮ নম্বর অবস্থানেই থাকবে। আর শেষ ম্যাচ জিতলে দুই দলের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না।

বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলে টাইগারদের আত্মবিশ্বাস বাড়বে নিঃসন্দেহে। তাই শেষ ম্যাচটিকে নিয়মরক্ষার বদলে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছে ক্রিকেটভক্তরা।

সম্ভাব্য অর্জন বাংলাদেশ দলের:

রেটিং: ২২০ ➝ ২২৩

র‌্যাঙ্কিং: ১০ ➝ ৯

আফগানিস্তান: ৯ ➝ ১০

এখন অপেক্ষা শুধু মাঠের পারফরম্যান্সে সেই সুখবর নিশ্চিত করার।

error: Content is protected !!