শিরোনাম

১৫ ঘণ্টা বিদ্যুৎহীন হবিগঞ্জ, শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে বিপর্যয়

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০১

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলা ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজীবাজার ৩৩/১১ কেভি স্টেশনের সুইচিং ব্রেকারে হঠাৎ আগুন ধরে যায়, যার ফলে বিদ্যুৎ সঞ্চালন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই হবিগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবশেষে শুক্রবার সকাল ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ। এর আগে শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের এক কর্মী জানান, সিটি ও ব্রেকারে আগুন লাগার কারণেই এই বিপর্যয় ঘটে।

error: Content is protected !!