ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ পালিত হচ্ছে। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন এই অকুতোভয় বীর।
জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর পিতৃভূমি সিলেটে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
সিলেট নগরীর নাইওরপুলে অবস্থিত ওসমানী জাদুঘরে আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচি। এর মধ্যে রয়েছে সকাল ১০টায় ওসমানীর কবরে ফাতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ, বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতা।
এছাড়া বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতিসংসদ, সিলেট-এর পক্ষ থেকে সোমবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন মসজিদে খতমে কোরআন, বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া শেষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।
