শিরোনাম

একজনের নামে ১০টির বেশি সিম নয়: অতিরিক্ত সিম ডি-রেজিস্টারের নির্দেশ বিটিআরসির

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-৩০
ছবি: সংগৃহীত

একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নির্ধারিত সময়সীমা শেষে যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন দৈবচয়ন পদ্ধতিতে (randomly) অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।

গ্রাহকরা নিজেদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে চাইলে মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

error: Content is protected !!