ছবি : সংগৃহীত
সিলেট মহানগরীর সড়কগুলোতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এসএমপির ট্রাফিক বিভাগ এ তথ্য জানায়। পুলিশ জানিয়েছে, ২৮ জুলাই রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। একই সময়ে আরও ৬৯টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মহানগরীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, মহানগরীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
