শিরোনাম

বেসরকারি ব্যবস্থাপনায় হজের নতুন প্যাকেজ ঘোষণা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-৩০
ছবি সংগৃহীত

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নতুন বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন প্যাকেজের খরচ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নতুন এই বিশেষ হজ প্যাকেজ প্রকাশ করা হয়।

তথ্যমতে, বিশেষ হজ প্যাকেজে ৫১ হাজার টাকা বৃদ্ধি পেয়ে মোট খরচ দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজে ২৭ হাজার টাকা বেড়ে নতুন খরচ নির্ধারিত হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে সাশ্রয়ী হজ প্যাকেজে খরচ হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।

এর আগে গত রোববার (২৮ সেপ্টেম্বর) সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সরকারি হজ প্যাকেজ অনুযায়ী—

  • প্যাকেজ-১ (বিশেষ) : ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা

  • প্যাকেজ-২ : ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা

  • প্যাকেজ-৩ : ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা

 

error: Content is protected !!