নারী দিবসে ‘অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন ৩৯ জন, সিলেটেরও ৫ নারী

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-০৮

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মাননা দিতে বিশেষ ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হচ্ছে। এ বছর বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশের আট বিভাগের মোট ৩৯ জন নারী এই সম্মাননা পাচ্ছেন। এর মধ্যে সিলেট বিভাগের পাঁচজন নারী রয়েছেন।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট নারীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে আপসহীন সংগ্রাম ও নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াকে এ বছরের ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

বিভাগভিত্তিক পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সিলেট বিভাগ থেকে রয়েছেন— কুলসুমা বেগম, মোছা. আমিনা বেগম, মোছা. রহিমা বেগম, কাঞ্চন বেগম ও রিফাত আরা রিফা।

ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন— আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার ও মোছা. আফরোজা ইয়াসমিন।

রাজশাহী বিভাগ থেকে রয়েছেন— লতা খাতুন, রিজু তামান্না, মোসা. রাশেদা বেগম, রাজিয়া খাতুন ও সুমাইয়া ইসলাম।

চট্টগ্রাম বিভাগ থেকে মনোনীত হয়েছেন— আসমা আক্তার কনা, বেগম তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম ও শমলা বেগম।

খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন— তারানা তাবাচ্ছুম, মোছা. ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন ও মোছা. রাজিয়া খাতুন।

রংপুর বিভাগ থেকে রয়েছেন— ফরিদা পারভীন, রিক্তা বানু, মোসা. রাশেদা বেগম, মোছা. পারভীন আক্তার ও খন্দকার আবিদা সুলতানা রিয়া।

বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন— মোছা. নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার ও রিতা ব্রহ্ম।

ময়মনসিংহ বিভাগ থেকে রয়েছেন— নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম ও তাহমিদা।

এবারের ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়া হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ। এর মধ্যে রয়েছে— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী।

প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজে অনুকরণীয় অবদান রাখা নারীদের এই সম্মাননা প্রদান করা হয়।

error: Content is protected !!