বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার উদ্যোগে প্যারিস মহানগর যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাকিবুল হাসান রয়েল ও সাধারণ সম্পাদক হিসেবে শাহ আফজল হোসাইন রাজু মনোনীত হয়েছেন।
সম্প্রতি ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার এই কমিটির অনুমোদন দেন। কমিটির দপ্তর সম্পাদক মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, নবগঠিত এই ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের মুহাম্মেদ আব্দুল জলিল। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
