ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচতলা থেকে লাফ দিয়ে আলমগীর হোসেন (২৮) নামে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে। তিনি গত ১১ আগস্ট চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে ভর্তি হন। নতুন ভবনের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে লাফ দেন আলমগীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
