পাকিস্তান সিরিজ সামনে, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-১৭
ছবি সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জ—পাকিস্তান। আসন্ন তিন ম্যাচের হোম সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে কোনো পরিবর্তন আনা হয়নি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঘোষিত স্কোয়াডে শ্রীলঙ্কা সিরিজের সব খেলোয়াড়ই রয়েছেন। লিটন দাসের নেতৃত্বে ওপেনিংয়ে থাকছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডারে খেলবেন হৃদয়, শামিম ও জাকের। পেস বিভাগে তাসকিন, মোস্তাফিজ, শরিফুল এবং স্পিন ইউনিটে রিশাদ, নাসুম ও মিরাজ আছেন দুর্দান্ত ছন্দে।

তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ২০ জুলাই, পরের দুটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যে পাকিস্তান দল ঢাকায় পৌঁছে অনুশীলন শুরু করেছে।

বাংলাদেশ এবার ঘরের মাঠে সিরিজ জয়ের ধারা বজায় রাখতে চায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

error: Content is protected !!