৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে মোট ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি সকালে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরবর্তী কোনো ভিন্ন নির্দেশনা না এলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। নির্ধারিত দিনে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগ আদেশ বাতিল হিসেবে বিবেচিত হবে।
