শিরোনাম

সংসদ নির্বাচন নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৭
ছবি: সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে নবম কমিশন সভা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভায় প্রার্থীদের আচরণ বিধিমালা, আরপিও সংশোধন এবং প্রবাসীদের ভোট প্রদান পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সভা থেকে আরপিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আসতে পারে।

নতুন আচরণ বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে শিথিলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কিছু নির্দেশনা যোগ করার চিন্তা করছে কমিশন।

এদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছে ইসি। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য অনুরোধ জানানো হয়।

সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

error: Content is protected !!