অনলাইনে জুয়া ও প্রতারণায় দুই বছরের কারাদণ্ড, বাংলাদেশ পুনর্নির্বাচিত ইউপিইউ কাউন্সিলে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-09-19
ছবি সংগৃহীত

অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ। এ অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অভিযুক্তরা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানিয়েছে।

অন্যদিকে, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সদস্যপদ লাভ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে বাংলাদেশ ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে। এর ফলে দেশটি আগামী চার বছরের জন্য পুনর্নির্বাচিত হলো।

বাংলাদেশের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, আগের মেয়াদে বাংলাদেশ সীমিতভাবে কাউন্সিলের কার্যক্রমে অংশ নেয়। ২০২১ সালে মাত্র একটি বৈঠকে সরাসরি অংশগ্রহণ করেছিল, বাকিগুলোতে ছিল ভার্চুয়ালি। এ কারণে পুনর্নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলেও সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ সাফল্যকে দেশের জন্য গুরুত্বপূর্ণ ‘কূটনৈতিক অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন।

 

error: Content is protected !!