সিলেটে রাতের আড্ডায় পুলিশের কড়াকড়ি, চলছে বিশেষ অভিযান

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-07
ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে কিশোর গ্যাং, অপ্রয়োজনীয় আড্ডা, মাদকসেবন ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানের কারণে রাতের নগরীর বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে আগের তুলনায় পুলিশের তৎপরতা বেড়েছে।

বিশেষ করে রাত ১১টা থেকে ১২টার পর অকারণে রাস্তায়, গলির মুখে কিংবা চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া ব্যক্তিদের ওপর নজরদারি করছে পুলিশ। সন্দেহজনকভাবে অবস্থান করা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের এই অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকসেবন ও জুয়ার বিরুদ্ধেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন মোড়ে পুলিশের টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

error: Content is protected !!