শিরোনাম

বিয়ের দিন মর্মান্তিক মৃত্যু, মায়ের মৃত্যুর খবর না জেনে কনের বিয়ে

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৪
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। বিয়ের আয়োজনে ব্যস্ত পরিবারের সবাই যখন উৎসবে মেতে ছিলেন, তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান কনের মা আরতি সরকার (৫০)।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঘর পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে কনে, কলেজছাত্রী স্বর্ণা সরকারকে মায়ের মৃত্যুর খবর না জানিয়ে মানসিকভাবে স্থিত রাখতে বলা হয়—তার মা সুস্থ আছেন। নির্ধারিত সময় অনুযায়ী রাত ৯টায় হবিগঞ্জ শহরের কালীবাড়ি মন্দিরে তার বিয়ে সম্পন্ন হয়।

আরতি সরকার নবীগঞ্জের ইমামবাড়ি গ্রামের শ্রীনন্দ সরকারের স্ত্রী। কনের বিয়ে ঠিক হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক ধনাঢ্য পরিবারের সঙ্গে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। আনন্দমুখর বিয়েবাড়ি এক মুহূর্তেই বিষাদের আবরণে ঢেকে যায়।

error: Content is protected !!