শিওরখাল মাজপাড়া রাস্তায় সৌরলাইট স্থাপন: গ্রামজুড়ে আনন্দ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-২৯

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল মাজপাড়া রাস্তায় ৮টি সৌরলাইট স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ লাইটিং কাজ সম্পন্ন হয়।

এই মহৎ উদ্যোগে অর্থায়ন করেছেন যুক্তরাজ্য, পর্তুগাল ও আরব আমিরাত প্রবাসীসহ সিলেটের বিশিষ্ট এক ব্যবসায়ী।
তাঁরা হলে—যুক্তরাজ্য প্রবাসী, শিওরখাল ওয়ান কমিউনিটির সভাপতি ও সমাজসেবী মো. সাজ্জাদ আলী, যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী ও উদ্যোক্তা রেজওয়ান আলী (কয়েছ),
যুক্তরাজ্য প্রবাসী, শিওরখাল ওয়ান কমিউনিটির সদস্য সমাজসেবী মাওলানা সালেহ আহমেদ খান,
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, শিওরখাল গ্রামের জয়নাল আবেদীন, পর্তুগাল প্রবাসী সমাজসেবী জয়নুল ইসলাম হায়দর ও আরব আমিরাত প্রবাসী সমাজসেবী আব্দুল জলিল।

আলাপকালে রেজওয়ান আলী কয়েছ বলেন, আলহামদুলিল্লাহ, স্বপ্ন যখন বাস্তবায়ন হয় তার চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। আপনারা জানেন, ২০১৮ সাল থেকে শিওরখাল গ্রামের সামগ্রিক উন্নয়নের স্বপ্ন আমি লালন করে আসছি। ইতোমধ্যে রাস্তা পাকাকরণসহ বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ড্রেন, কালভার্ট নির্মাণ ও রাস্তা পাকাকরণের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার সৌরলাইট স্থাপন করা হলো।

তিনি আরও বলেন, এ কাজে সহযোগিতা করার জন্য আমার বড় ভাই সাজ্জাদ আলী, শিওরখাল গ্রামের কৃতি সন্তান মাওলানা সালেহ আহমেদ খান, জয়নুল ইসলাম হায়দর, জয়নাল আবেদীন ও আব্দুল জলিলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ইনশা আল্লাহ আগামী ১-২ বছরের মধ্যে পুরো শিওরখাল গ্রামই আলোকিত হবে।

এদিকে সৌরলাইট স্থাপন হওয়ায় গ্রামজুড়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এই উদ্যোগে গ্রাম অনেকটা আলোকিত হয়ে উঠেছে। তাঁরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা প্রকাশ করেছেন যে— ভবিষ্যতেও গ্রামের সৌন্দর্য ও উন্নয়নের জন্য প্রবাসীরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

error: Content is protected !!