শিরোনাম

ওল্ড ট্রাফোর্ডে নাটকীয় ড্র, স্টোকসের ‘হ্যান্ডশেক’ প্রত্যাখ্যান করলেন জাদেজা-সুন্দর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৮
ছবি; সংগৃহীত

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে জয়ের দেখা না পেলেও শেষ দিনে নাটকীয়তা কম ছিল না। ম্যাচের এক ঘণ্টা বাকি থাকতেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ‘হ্যান্ডশেক’ প্রস্তাব দিয়ে খেলা ড্র ঘোষণার ইঙ্গিত দিলেও ভারতের দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর তা প্রত্যাখ্যান করেন। তখন জাদেজা ৮৯* ও সুন্দর ৮০* রানে অপরাজিত ছিলেন। দুজনই ব্যক্তিগত সেঞ্চুরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন।

শেষ পর্যন্ত দুজনই শতরান পূর্ণ করেন—জাদেজা ১০৭* ও সুন্দর ১০১*। এরপরই দুই দল ম্যাচ ড্র মেনে নেয়। যদিও ফল ছিল অনিশ্চিত, ভারত দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৭৫ রানে এগিয়ে ছিল এবং ইংল্যান্ডের একটি ইনিংস বাকি ছিল।

খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলেন, ‘৯০ আর ৮৫ রানে থাকা ব্যাটসম্যানদের কি সেঞ্চুরি প্রাপ্য নয়? আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি।’ অন্যদিকে স্টোকস ব্যাখ্যা দেন, তিনি দলের প্রধান বোলারদের বিশ্রাম দিতে চেয়েছিলেন, কারণ জয়ের সম্ভাবনা ছিল না এবং সিরিজের শেষ টেস্ট সামনে।

ভারতের দ্বিতীয় ইনিংসে শুবমান গিল করেন ১০৩ রান, লোকেশ রাহুল ৯০। ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত ম্যাচ শেষ করে ৪২৫ রানে। এতে করে সিরিজে এখন ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই, ওভালে।

error: Content is protected !!