সিরিজ সমতায় শেষ, শেষ মুহূর্তে সিরিজ সেরা বাছাইয়ে চমক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-08-05
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করল ইংল্যান্ড। ওভালে রুদ্ধশ্বাস পঞ্চম টেস্টে ভারত জয় পাওয়ায় সমতায় শেষ হয় সিরিজ। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে উঠে আসে সিরিজ সেরা নির্বাচন।

প্রথমদিকে ভারতের অধিনায়ক শুভমান গিলকে সিরিজ সেরা ভাবা হচ্ছিল। পাঁচ ম্যাচে ৭৫৪ রান করে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। উপস্থাপক পর্যন্ত প্রস্তুত ছিলেন গিলের সাক্ষাৎকার নিতে। কিন্তু পঞ্চম দিনের সকালে দৃশ্যপট বদলে দেন পেসার মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন সিরাজ। বুমরাহর অনুপস্থিতিতে দলের বোলিং আক্রমণের নেতৃত্বে সামনে থেকে দলকে জিতিয়ে দেন তিনি।

ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘সিরাজের আগ্রাসী মানসিকতা ও স্পেলই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’ জানা গেছে, প্রথমে গিলকে সিরিজ সেরা হিসেবে ভোট দিলেও সিরাজের দুর্দান্ত পারফরম্যান্স দেখে শেষমেশ মত বদলান তিনি।

প্রসঙ্গত, সিরিজ সেরা নির্বাচনে দুই দলের কোচই ভোট দেন। ম্যাককালাম ভোট দেন গিলকে, আর ভারতের কোচ গম্ভীর ভোট দেন হ্যারি ব্রুকের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে ছিলেন সিরাজ।

ক্রিকেট বিশ্লেষক দিনেশ কার্তিক বলেন, ‘যেদিন বুমরাহ খেলেননি, সেদিন সিরাজ সামনে এসে দলকে জয় এনে দিয়েছে। এটাই তার দায়িত্বশীলতার পরিচয়।’

এই সিরিজে ব্যাট-বল উভয় দিক থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। তবে মোহাম্মদ সিরাজের আগুনে স্পেলই যেন সিরিজের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের গল্প হয়ে রইল।

error: Content is protected !!