শিরোনাম

এশিয়া কাপ সামনে রেখে বিসিবির বিশেষ বৈঠক

: খেলা ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-১৯

এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রায় তিন ঘণ্টা ধরে এ বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারসহ অন্যান্য খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও বোর্ড পরিচালকরা।

বিসিবি সভাপতি জানান, “শেয়ার অ্যান্ড কেয়ার” শিরোনামে আয়োজিত এই সেশনে খেলোয়াড়দের সমস্যা, পারফরম্যান্স উন্নয়ন এবং দেশের ক্রিকেট সুরক্ষিত রাখার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনার মূল বিষয়:

  • সুরক্ষা ও ইন্টিগ্রিটি: ডোপিংবিরোধী পদক্ষেপ, সেফগার্ডিং ও নৈতিক দিক নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ অ্যালেক্স মার্শাল খেলোয়াড়দের দিকনির্দেশনা দেন।

  • খেলোয়াড়দের সহায়তা: লজিস্টিক, অনুশীলন সুবিধা, পিচের মান ও চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন ঘাটতি নিয়ে সরাসরি মতামত দেন ক্রিকেটাররা।

  • পারফরম্যান্স উন্নয়ন: বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

  • নিয়মিত সেশন: প্রতি তিন মাস অন্তর এ ধরনের বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিসিবি।সভাপতি বুলবুল বলেন, খেলোয়াড়দের খোলামেলা অংশগ্রহণই ছিল বৈঠকের বড় সাফল্য। তাঁর ভাষায়, “দিনশেষে হারলে শুধু খেলোয়াড় নয়, কর্মকর্তারাও হারেন। আমরা সবাই মিলে এক টিম। ক্রিকেটাররা নিশ্চিন্তে খেলতে পারলেই দেশের ক্রিকেট এগিয়ে যাবে।”

error: Content is protected !!