সেঞ্চুরি না করেই ৪০০! রেকর্ড গড়ে ইংল্যান্ডের বড় জয়

: আব্দুল্লাহ আল মামুন, প্রতিবেদক
প্রকাশ: ২০২৫-০৫-৩০

 

 

 

সেঞ্চুরি না করেই ৪০০! রেকর্ড গড়ে ইংল্যান্ডের বড় জয়

(ছবি সংগৃহিত)।

 

আব্দুল্লাহ আল মামুন, প্রতিবেদক

কোনো ব্যাটার সেঞ্চুরি না করেও ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো চারশ’ রানের ইনিংস গড়ল ইংল্যান্ড। জবাবে মাত্র ১৬২ রানে গুটিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল ২৩৮ রানে—ওয়ানডেতে ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।

বৃহস্পতিবার বার্মিংহামের এসবাস্টনে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ ব্যাটারের ফিফটির ওপর ভর করে ৫০ ওভারে ৪০০/৮ করে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ৮২ রান করে সর্বোচ্চ স্কোরার এবং ম্যাচসেরা হন। ব্রুক (৫৮), ডাকেট (৬০), রুট (৫৭) ও জ্যাকস (৩৯) বড় অবদান রাখেন।

নতুন অধিনায়ক হ্যারি ব্রুক ফিল্ডিংয়ে পাঁচটি ক্যাচ নিয়ে ওয়ানডে ইনিংসে আউটফিল্ড ফিল্ডারের সর্বোচ্চ ক্যাচের রেকর্ড স্পর্শ করেন, পাশে বসেন জন্টি রোডসের।

জবাবে একের পর এক উইকেট হারিয়ে দ্রুত ধুঁকতে থাকে উইন্ডিজ। ইনিংসে সর্বোচ্চ ২৯ রান আসে এগারো নম্বরে নামা জেডেন সিলসের ব্যাট থেকে।

ইংল্যান্ডের হয়ে ওভারটন ও সাকিব নেন তিনটি করে উইকেট।

 

ফল: ইংল্যান্ড জয়ী ২৩৮ রানে

সিরিজে ইংল্যান্ড এগিয়ে ১-০

ম্যান অব দ্য ম্যাচ: জ্যাকব বেথেল।

 

আগামী রোববার কার্ডিফে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

error: Content is protected !!