আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
সোমবার ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য দায়িত্বে থাকলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত করা হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, দেশের গণমাধ্যমের সঠিক ভূমিকার কারণে আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।
