সিলেট সীমান্তে অর্ধশতাধিক চোরাই মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-০৬

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারত থেকে চোরাইপথে আনা অর্ধশতাধিক মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের লালাখাল সীমান্ত ফাঁড়ির সদস্যরা সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মহিষ জব্দ করে। তবে অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, জব্দ হওয়া মোট ৫৩টি মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া শুক্রবার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্যমতে, দুই দিনে তাদের টহল দল মোট ৯৯ লাখ ৭২ হাজার টাকার পশু ও পণ্য জব্দ করেছে।

 

 

error: Content is protected !!