ছবি : প্রতীকী
বিশ্বজুড়ে ব্যবসার ছড়াছড়ি। অনেকেরই প্রিয় পেশা ব্যবসা। আদি এ পেশায় আছে লাভ-ক্ষতি, উত্থান-পতনের ব্যাপার। অনেকেই ব্যবসা করে সফল হয়েছেন, বিশ্বজুড়ে সুপরিচিত হয়েছেন। অনেকে কোনোক্রমে ব্যবসায় দিনাতিপাত করছেন। আবার অনেকেই ব্যবসায় লালবাতি জ্বালিয়ে হতাশা-ব্যর্থতার মধ্যে দিন কাটাচ্ছেন। এমনকি পথেও বসছেন। সেই ব্যবসা সম্পর্কে পবিত্র আল কোরআন, আল-হাদিসসহ দেশ বিদেশের কিছু বিশিষ্ট ব্যক্তির কথা এখানে তুলে ধরা হল। আশা করা যায় এ লেখা থেকে ব্যবসায় সফলতার একটু আভাস পাওয়া যাবে।
আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন আর সুদকে করেছেন হারাম।-আল কোরআন মিথ্যা কসম বস্তুর বিক্রি চালু করে বটে; কিন্তু বরকত ও উন্নতি মুছে ফেলে।-আল হাদিস যে ক্রয়-বিক্রয় ও নিজের পাওনা আদায়ের সময় রুঢ়তা পরিহার করে নম্রতা ও সহনশীলতা দেখায় তার উপর আল্লাহর রহমত বর্ষিত হওয়া সুনিশ্চিত।-আল হাদিস আপনি যা-ই করেন না কেন, বিচক্ষণতার সাথে বিনিয়োগ করা খুব গুরুত্বপূর্ণ।- উসাইন বোল্ট (ইতিহাসের দ্রুততম মানব, জ্যামাইকা) ব্যবসার ক্ষেত্রে আরাম-আয়েশ হলো সবচেয়ে বাজে বন্ধু।- ল্যারি পেজ (গুগলের অন্যতম প্রতিষ্টাতা) ব্যবসায় সফল হতে হলে এমন কিছু নিয়ে কাজ করেন, যা মানুষের সমস্যার সমাধান দেবে, প্রয়োজন মেটাবে, মানুষের কাজে এলেই আয় স্বাভাবিক ভাবেই হবে।- ল্যারি পেজ (গুগলের অন্যতম প্রতিষ্টাতা) মিষ্টি ব্যবহার আসলে সবচেয়ে বড় পুঁজি আপনার, যা খাটিয়ে প্রচুর লাভবান হওয়া যায়।- ডেল কার্ণেগী (মার্কিন অধ্যাপক) ভেতরের এবং বাইরের মানুষের সঙ্গে সুসম্পর্কই একটা ব্যবসায় সাফল্য এনে দিতে পারে।- ম্যারি বারা (চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, জেনারেল মোটরস, যুক্তরাষ্ট্র) এমন ব্যবসায় বিনিয়োগ করবেন না, যা আপনি বোঝেন না।- ওয়ারেন বাফেট (খ্যাতিমান ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র) স্বল্প মেয়াদে সুবিধা লাভের চেয়ে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ ও ভালো কাজে জোর দেওয়াটা বেশী গুরুত্বপূর্ণ।-ওয়ারেন বাফেট ও বিল গেটস (বিশ্বের খ্যাতিমান দুই ব্যবসায়ী) ব্যবসার অর্থ শুধু মুনাফা করা নয়, সমাজকে কিছু দেওয়াও।- আব্দুল মান্নান (সাবেক ভিসি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়) যাদের কাছ থেকে ব্যবসার মূল চালিকাশক্তি আসছে, লাভ আসছে- তাদের কথা মাথায় রাখলে কোনো ব্যবসাই আসলে ব্যর্থ হয় না।- নিয়াজ রহিম (উদ্যোক্তা ও গ্রুপ ডিরেক্টর রহিম-আফরোজ) আপনি যদি ঝুঁকি না নিতে পারেন, তাহলে আপনার ব্যবসা করাই উচিত না।- রে ক্রক (বিশিষ্ট মার্কিন ব্যবসায়ী) ব্যবসা জগতে সবচেয়ে বড় প্রয়োজন ধৈর্য্য আর জ্ঞান।- জন ডি রকফেলার বিক্রির জন্য না, টিকে থাকার জন্য ব্যবসা প্রতিষ্টা করো।- জ্যাক মা (প্রতিষ্টাতা ও চেয়ারম্যান, আলীবাবা ডট কম) ব্যবসা প্রতিষ্টানের সাফল্য নির্ভর করে কাস্টমারের সন্তষ্টির ওপর, এটা যেমন সত্যি, তেমনি কর্মীদের সন্তুষ্টিও খুব জরুরী, আমার বিশ্বাস একটি প্রতিষ্টান একসঙ্গে এই দুটো গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে সমন্বয় করতে পারে।- ম্যারি বারা (চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, জেনারেল মোটরস, যুক্তরাষ্ট্র) টাকা খাটানোর কাজটা যারা ভালোভাবে করতে পারে; তারা প্রভূত সম্পদ অর্জন করতে পারে।-ডেল কার্ণেগী (মার্কিন অধ্যাপক) যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থাকা দরকার।- জেফ বেজোস (প্রতিষ্টাতা- আমাজন) সুন্দর মিষ্টি হাসিতে আপনার ব্যবসার উন্নতি ঘটবেই।-ডেল কার্ণেগী (মার্কিন অধ্যাপক) একজন বিক্রেতার উচিৎ সরাসরি বিক্রি করার চেষ্টা নয়, ক্রেতার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করা।- ডেল কার্ণেগী (মার্কিন অধ্যাপক) আমি বিশ্বাস করি জীবন এবং ব্যবসায় সফলতা আসবে তখনই, যখন আমরা ভাগাভাগি করে নিতে শিখব।- হাওয়ার্ড শালটজ ( চেয়ারম্যান, স্টার বাকস, যুক্তরাষ্ট্র) ব্যবসার ক্ষেত্রে বড় অর্জনের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে হবে।- জেফ বেজোস (প্রতিষ্টাতা- আমাজন)

লেখক: সম্পাদক- চাষাবাদ (কৃষি বিষযক প্রকাশনা), আনোয়ারা হোডিমও হল, আনোয়ারা কমপ্লেক্স-লুলু সেন্টার, দেওয়ান বাজার, গহরপুর, সিলেট।
