সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-14
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনা, ট্রাক জব্দ করলেও চালক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি নরসিংদী জেলা সদরে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অনুপ কুমার ও আনোয়ারুল আজিম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অনুপ কুমার নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

error: Content is protected !!