শিরোনাম

ওসমানীনগরে বাসচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহ

: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০২৫-০৮-১৪

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় নাজমুল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত আরশ আলী পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ১৪ আগষ্ট বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালা বাজার ইলাশপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ‘ঢাকা এক্সপ্রেস’ বাস রেজি: ঢাকা মেট্টো-ব-১২-২৭০৪ এর সাথে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে কয়েকশ গজ টেনে নিয়ে যায়। এতে চালক নাজমুল ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা তাজপুর বাজারের কাছে বাসটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

error: Content is protected !!