সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো হবে দুই ভেন্যুতে— আবুধাবি ও দুবাই। ১৮ ম্যাচের এই আসরের মধ্যে আবুধাবিতে হবে ৮টি এবং দুবাইয়ে ১০টি ম্যাচ।
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে আকর্ষণীয় ম্যাচ— ভারত বনাম পাকিস্তান।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। এরপর সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
উল্লেখ্য, যদিও ভারতের নাম আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
