দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-১৩
ছবি : সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জন হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হাম রোগে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭৬৩ জন। ফলে একদিনে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মারা গেছে ৯২ শিশু। একই সময়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৪৮ জনে পৌঁছেছে।

এ ছাড়া চলমান প্রাদুর্ভাবের মধ্যে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ৮৯৯ জন।

error: Content is protected !!