ছবি সংগৃহীত
কারিগরি ত্রুটির কারণে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে গেছে। ফলে সারাদেশে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, যান্ত্রিক সমস্যার কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ করে দিয়েছে। এতে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে এবং লোডশেডিং করতে হচ্ছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এ সময়ে ভোক্তাদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, নির্ধারিত প্রকল্প কাজের কারণে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। গত ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ওই সময় বিদ্যুৎবিচ্ছিন্নতা ঘটে।
তখনও গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
