শিরোনাম

অবৈধ জ্বালানি মজুত ও পাচার রোধে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-৩০
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ সংক্রান্ত সঠিক তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে বেশি দামে বিক্রি করছে।

সরকার জানিয়েছে, ইতোমধ্যে মাঠ প্রশাসন বেশ কিছু অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে এই প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মজুত বা পাচার সংক্রান্ত তথ্য দিতে পারবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

error: Content is protected !!