জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-১৬

জনগণ নির্বাচনমুখী হলে তা কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে তারিখ ঘোষণা করেছেন, সেদিনই নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, চাঁদাবাজ যত বড় প্রভাবশালীই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সবজির বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে শাকসবজির দাম বেড়েছে। তবে প্রচুর আলু মজুত রয়েছে। তিনি অভিযোগ করেন, পাইকারি থেকে খুচরা বাজারে পৌঁছাতে দাম বেড়ে যাচ্ছে, অথচ কৃষকরা যথাযথ দাম পাচ্ছেন না, লাভ করছে শুধু মধ্যস্বত্বভোগীরা।

  • নির্বাচনমুখী জনগণ
  • বাংলাদেশ নির্বাচন ২০২৫
  • স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
  • error: Content is protected !!