ছবি: সংগৃহীত
সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকচিগুলোর তালা খুলে দেওয়া হয়েছে। এরপর মাজার প্রাঙ্গণেই শুরু হয়েছে দান হিসেবে জমা হওয়া টাকা গণনার কার্যক্রম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়। পরে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু করা হয়।
দুপুর পৌনে ১২টা পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল। এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ছাড়াও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণনার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন স্থানীয় গণমাধ্যমকর্মী, সচেতন সিলেটবাসী এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
মাজার সূত্রে জানা গেছে, প্রায় এক মাস চার দিন পর শনিবার আবারও হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্সগুলো খোলা হলো।
