শিরোনাম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-০৫

সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শনিবার ভোর ৬টা ১৫ মিনিটে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের কুরুয়া বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজুর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামে। তিনি ইউনিক পরিবহণের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—

  • ফয়ছল আহমদ (৫০), তেতুলিয়া গ্রাম, দিরাই, সুনামগঞ্জ

  • মুর্শেদ মিয়া (৫০), মনিপুর চা বাগান, ফেঞ্চুগঞ্জ, সিলেট

  • আব্দুন ণুর (২৫), পীরের বাজার

  • কামরুল ইসলাম (৪০), জালালাবাদ ক্যান্টনমেন্ট

  • নাফিজুর রহমান (৩৫), বরিশাল

  • কাজল মিয়া (৪০), শিপুর এলাকা, নরসিংদী

  • বাবুল মিয়া (৪০), জাউয়াবাজার, সুনামগঞ্জ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাস কুরুয়া বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের হেলপার রাজু নিহত হন। উভয় বাসের চালকসহ আরও ২০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

  • সিলেট বাস দুর্ঘটনা
  • সিলেট-ঢাকা মহাসড়ক দুর্ঘটনা
  • error: Content is protected !!