ঝিনাইগাতীতে ধানখেত থেকে উদ্ধার বার্মিজ অজগর বনে অবমুক্ত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-05-18

ঝিনাইগাতীতে ধানখেত থেকে উদ্ধার বার্মিজ অজগর বনে অবমুক্ত


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গভীর বনে বার্মিজ প্রজাতির একটি অজগরকে অবমুক্ত করা হয়েছে। শনিবার (রাত) ওই বনে সাপটি ছেড়ে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা আগে, একই দিন দুপুরে মরিয়মনগর গ্রামের একটি ধানখেত থেকে স্থানীয়দের সহায়তায় বন বিভাগ অজগরটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা মো. শাহজাহান।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানখেতে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে গ্রামবাসী দ্রুত বন বিভাগকে খবর দেয়। খবর পেয়েই রাংটিয়া রেঞ্জের বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপর সেটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন সুরক্ষিত বনের গভীরে নিরাপদে অবমুক্ত করা হয়।

মো. শাহজাহান বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম মরিয়মনগর গ্রামে গিয়ে ধানখেত থেকে বড় আকৃতির বার্মিজ অজগরটি উদ্ধার করে। রাতেই এটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য ততটা হুমকিস্বরূপ না হলেও এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

error: Content is protected !!