আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের গর্ব, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর-কে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী একজন সৎ, মেধাবী ও অভিজ্ঞ আইনবিদ হিসেবে দেশজুড়ে সুপরিচিত। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে বালাগঞ্জবাসী আনন্দিত ও গর্বিত। এলাকায় বইছে উৎসবমুখর পরিবেশ ও অভিনন্দনের জোয়ার।
