শিরোনাম

ঢাবি ছাত্র সংসদ নির্বাচন কভারেজে সাংবাদিকের মৃত্যু

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-০৯
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে পৌঁছানোর পরপরই মৃত ঘোষণা করেন।

সহকর্মী সাংবাদিক সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে সরাসরি সম্প্রচারে (লাইভ) যুক্ত থাকার সময় শিবলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেকে নেয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

তরিকুল শিবলীর বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। তিনি ঢাকার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। দুই কন্যার জনক ছিলেন এই সাংবাদিক।

 

 

 

 

error: Content is protected !!